
বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া টেকনাফ সেন্টমার্টিনের দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক ও সেন্টমার্টিনের বাসিন্দা নূর মোহাম্মদ। তিনি বলেন, বুধবার কবির মাঝির নেতৃত্বে ছয়জন জেলেকে নিয়ে তার ট্রলারটি সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ার এলাকায় মাছ শিকারে যায়। এসময় বোটের ইঞ্জিন বিকল হয়ে গেলে বৃহস্পতিবার ভোরে ছেঁড়াদিয়ার কাছাকাছি এলাকা থেকে ছয় জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।
সূত্র মতে, বৃহস্পতিবার ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ার পূর্বে মাছ শিকারে গেলে এ ঘটনা ঘটে। ট্রলার দুটি সেন্টমার্টিনের বাসিন্দা মো. ইলিয়াস ও নূর মোহাম্মদের মালিকানাধীন। এ বিষয়ে সেন্টমার্টিন ফিশিং ট্রলার সমবায় সমিতির সভাপতি আজিম উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া তাদের ঘাটের দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে, ফলে জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে এবং এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর