টাঙ্গাইল জেলা দেলদুয়ার উপজেলার আতিয়া ইউনিয়নের গজিয়া বাড়ি বাসিন্দা আজাহারুল ইসলাম ওরফে চুন্নু মিয়া (পিতা: আছির উদ্দিন)-এর বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তার বড় বোন মিসেস হাসনা হেনা (স্বামী: মরহুম মাহতাবুল হক), যিনি দীর্ঘদিন প্রবাসে (আমেরিকায়) অবস্থান করছিলেন, অসুস্থ অবস্থায় বাংলাদেশে আসেন। এই সুযোগে চুন্নু মিয়া তাকে নিজের বাড়িতে নিয়ে যান।
ভুক্তভোগীর পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে চুন্নু মিয়া বিভিন্ন কাগজপত্র প্রস্তুত করে রেখেছিল। একপর্যায়ে অসুস্থ ও অসহায় অবস্থায় হাসনা হেনাকে একা পেয়ে তাকে নেশাজাতীয় ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে। পরে তার অজান্তেই জোরপূর্বক টিপসই ও স্বাক্ষর নিয়ে গুরুত্বপূর্ণ দলিল সম্পন্ন করা হয়।
অভিযোগ রয়েছে, এভাবেই চুন্নু মিয়া দীর্ঘদিন ধরে আত্মীয়-স্বজনদের সঙ্গে প্রতারণা করে আসছে এবং নিজের বড় ভাইয়ের সঙ্গেও একই ধরনের প্রতারণা করেছে।
বর্তমানে প্রবাসে অবস্থানরত হাসনা হেনার ছেলে-মেয়েরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজ্ঞ আদালতের প্রতি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা তাদের অসহায় মায়ের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর