১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার উদ্দেশ্যে রওনা হচ্ছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ বছর ১-১২ জুন চলমান এ বৈশ্বিক সম্মেলনে ১৮৭ দেশের সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রায় ৫ হাজার প্রতিনিধি যোগ দিচ্ছেন।
৮ জুন সম্মেলনের মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিদের বক্তব্য রাখার কথা রয়েছে। শ্রমমন্ত্রী বাংলাদেশের শ্রম পরিস্থিতি, শ্রমিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া শ্রম আইন (সংশোধন), ২০২৬ এবং এর ফলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিষয় তাঁর বক্তব্যে উঠে আসবে।
মন্ত্রী ছাড়াও বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে শ্রমসচিব মোঃ আব্দুর রহমান তরফদারসহ মোট ছয় সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোঃ হাতেমসহ নয়জন অংশগ্রহণ করছেন। শ্রমিকপক্ষের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর