সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল হাইয়ের দ্বিতীয় জানাজায় অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল হাইয়ের দ্বিতীয় জানাজায় অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার বাদ এশা মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে আব্দুল হাইয়ের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রুহুল কবির রিজভী।
জানাজায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সরফত আলী সপু, জেলা জামায়াতের আমির আ জ ম রুহুর কুদ্দুস এবং বিএনপির বিভিন্ন থানা ও জেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর