
স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যদি দেশকে আবার গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও আয়নাঘরের অন্ধকার সময়ে ফিরিয়ে নিতে না চাই, তাহলে গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে। এ জন্য সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে এবং নিজেদের পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে।
রোববার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিক পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, দেড় বছর আগে ঢাকার রাজপথে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছিলেন বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে। সেই পরিবর্তনের লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার সীমিত সামর্থ্যের মধ্যেই কাজ করার চেষ্টা করেছে।
আদিলুর রহমান খান বলেন, আমরা সেই বাংলাদেশকেই স্বপ্ন দেখি, যে স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছেন। যেন এই দেশ আর কখনো অন্যায় ও অবিচারের পথে না হাঁটে। তারা এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না। আমরা খুব বেশি কিছু করতে পারিনি, তবে যা কিছু করেছি, সেটুকু যেন স্থায়ী হয়—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না। অন্যায় ও অবিচারের সামনেও এই দেশ মাথা নত করবে না—এটাই আমাদের চূড়ান্ত আকাঙ্ক্ষা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর