শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ এনটিআরসিএ’র সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি রাজধানীর সরকারি বাংলা কলেজ, রেসিডেনসিয়াল মডেল কলেজ, তেজগাঁও কলেজ ও গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে আন্তরিকভাবে কাজ করার জন্য সংশ্লিষ্টদের তিনি নির্দেশ প্রদান করেন।
এসময় তিনি পরীক্ষা সংক্রান্ত ১৯৮০ সালের আইন প্রয়োগে নিষ্ঠাবান থাকতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর