
এখন থেকে কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রি অর্জনকারী ব্যক্তিরা নিকাহ রেজিস্ট্রার (কাজি) হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই তথ্য জানান। তিনি লেখেন, ‘এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজি) হতে পারবেন। আগে আলিম সনদধারীদের জন্যই এই সুযোগ সীমাবদ্ধ ছিলো। আইন মন্ত্রণালয় আইন সংশোধনের মাধ্যমে এই সুযোগের বিস্তার ঘটিয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আজ থেকে কওমি মাদরাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদ পাওয়া ব্যক্তিরাও এই পদে আবেদন করার যোগ্য হবেন।’
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর