বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Mr.Brent T Christensen এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি -র সাথে খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। এ সময় যুক্তরাষ্ট্রে থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার হয়। উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। ২০২৫-২৬ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে থেকে সাত লাখ মেট্রিক টনেরও বেশি গম আমদানি করা হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের মধ্যেও আমদানিকৃত গমের চালান নির্ধারিত সময়ে দেশে আসায় প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দু'দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যানে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর Mr.Eric Geelan,ইকোনমিক অফিসার Mr.Richard Rasmussen, খাদ্য সচিব মোঃ ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর