
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শনিবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে হাসপাতালের ফটক অতিক্রম করে তার গাড়িটি ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এর আগের দিন লন্ডন থেকে ঢাকায় ফেরা জুবাইদা রহমান গতকাল দুপুর ১২টার দিকে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান শাশুড়িকে দেখতে। আড়াই ঘণ্টার বেশি সময় হাসপাতালে অবস্থানের পর তিনি ধানমন্ডির পৈতৃক বাসায় যান এবং রাতে আবারও হাসপাতালে ফেরত আসেন। তিনি আগে থেকেই শাশুড়ির চিকিৎসক দলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টানা ১৪ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর