বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ, দেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রায় তাঁর অবদান এবং দায়িত্বশীল নেতৃত্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মঙ্গলবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় তিনি জানান, খালেদা জিয়া পাকিস্তানের দীর্ঘদিনের একজন আন্তরিক বন্ধু ছিলেন এবং এই শোকের সময়ে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের মানুষের পাশে রয়েছে। তিনি আরও বলেন, আমরা এ কঠিন মুহূর্তে তাঁর পরিবার, প্রিয়জন ও বাংলাদেশের জনগণের সঙ্গে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন তাঁর আত্মাকে শান্তি দান করেন। উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর