
যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় চলমান গাজা যুদ্ধবিরতি চুক্তি জোরদারে আলোচনায় অংশ নিতে মঙ্গলবার ইসরায়েল সফর গেছেন মিসরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের এই গোয়েন্দা কর্মকর্তা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বর্তমানে ইসরায়েলে অবস্থানরত মধ্যপ্রাচ্যে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
মিসরের লোহিত সাগর তীরবর্তী অবকাশ কেন্দ্র শারম আল-শেখে অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে ভঙ্গুর এই যুদ্ধবিরতির এক সপ্তাহেরও বেশি সময় পর। সূত্র: টাইমস অব ইসরায়েল, এএফপি
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর