প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে ৪৭ লাখেরও বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে জমি-জমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং, এ মুহূর্তে সরকারের সামনে প্রধান অগ্রাধিকার হচ্ছে আদালতে বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা অপরিহার্য। ভূমি মেলায় তিনি বলেন, সরকারের লক্ষ্য দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও প্রযুক্তিনির্ভর ভূমি প্রশাসন প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করবে।
তিনি জমির মালিকানা পরিবর্তন ও বাড়তি দায়িত্বের ওপর গুরুত্ব দেন এবং উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমির তথ্য সংরক্ষণ ও সেবা প্রদান সহজ হচ্ছে। অনলাইন সুবিধার মাধ্যমে জমি সংক্রান্ত বিরোধ কমানো সম্ভব হবে এবং জনগণ ভূমি অফিসে অযথা যেতে হবে না।
প্রধানমন্ত্রী বলেন, দেশে জমির অর্থনৈতিক মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিরোধ ও মামলা বেড়েছে, যা ব্যক্তিগত শান্তি এবং জাতীয় উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। এ জন্য পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ভূমি ব্যবস্থাপনা সময়ের দাবি।
সরকার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নাগরিক সেবা সহজ, দ্রুত ও কার্যকর করছে। জমি সংক্রান্ত বিরোধ সমাধানে বিকল্প আইনানুগ পদ্ধতি যেমন গ্রাম আদালত ও সমঝোতা ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে।
ভূমি মেলায় নাগরিকরা নামজারি, রেকর্ড সংশোধন, ভূমি কর প্রদান ও অভিযোগ নিষ্পত্তির সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী বলেন, ভূমি মানুষের নিরাপত্তা, নির্ভরতা ও অর্থনৈতিক স্থিতির প্রতীক। বর্তমান সরকার এটি দুর্নীতিমুক্ত ও সহজ করার জন্য কাজ করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর