
রোববার রাত ১০টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে প্রধানমন্ত্রী হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এর আগে রাত ৮টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ এমপি।
সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে রোববার সকালে হেলিকপ্টারে করে মহেশখালী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং নতুন ঘরের চাবি হস্তান্তর করেন তিনি।
এ ছাড়া ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন তিনি।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর