
তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বিষয়টি নিশ্চিত করেন। আজ বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ড শেষে সকল কমিশনার সিইসির কক্ষে বৈঠকে অংশ নেন। বৈঠক সমাপ্তির পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
বিস্তারিত আসছে…
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর