দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি গত বছরের (২০২৫) ১৮ ফেব্রুয়ারি 'জাগো বাহে তিস্তা বাঁচাই' আন্দোলনের সমাবেশে বিএনপি চেয়ারম্যান, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের তিস্তাপাড়ের মানুষের সাথে একাত্মতা ঘোষণার কথা স্মরণ করেন।
মন্ত্রী বলেন, বিএনপি কথা দিয়ে কথা রাখে এ জন্য আজ পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব মহাপরিকল্পনা বাস্তবায়নে এলাকায় এসেছেন।
শুক্রবার বিকেলে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আাজাদ এমপিসহ তিস্তা ব্রিজ পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় ' জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের নেতা আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এই রংপুর ছিলো রঙে রসে ভরপুর! এ অঞ্চলের মানুষের একসমশ গোলাভরা ধান ছিলো, গোয়ালভরা গরু ছিলো, পুকুরভরা মাছ ছিলো; আর মুখে ছিলো ভাওয়াইয়া গান। তিস্তাপাড়ের মানুষ আনন্দে দিন কাটাতো। তিস্তা ছিলো মায়ের মতো। কিন্তু তিস্তা আজ বিরান ভূমি। ছিন্নমূল মানুষ বাড়িঘর হারিয়ে দেশান্তরি হয়েছে, কে কোথা চলে গেছে কেউ জানে না। তাই আমাদের সবার দাবি তিস্তার বুকে প্রাণ আর সেই প্রাণই 'পানি'।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর