রাজধানী দক্ষিণখানের আশকোনা (তালতলা) নদ্দাপাড়া এলাকায় এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্তরা । নিহতের নাম শাহজাহান ডিয়ার ওরফে জালাল (৪৫) বলে প্রাথমিক ভাবে জানা গেছে। নিহতের পিতার হাফিজ উদ্দিন ডিলার। বাসা আশকোনা তালতলা ডিলার বাড়ি। আজ সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) দিবাগত আনুমানিক রাত ৮টা ২০ মিনিটের সময়
দক্ষিণখান থানার
আশকোনা তালতলা এলাকায় এ খুনের ঘটনাটি ঘটে। আধিপত্য বিস্তার, পূর্বশক্রুতা ও ডিস ব্যবসা সংক্রান্ত বিরোধের জের হিসেবে এই খুনের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে । নিহত জালাল ডিস ব্যবসার সাথে জড়িত বলে একটি সূত্র ও এলাকাবাসীরা জানায় । তবে হত্যার কারণটি রহস্যজনক বলে ধারনা করা হচেছ। ঘটনাস্থলে উৎসুক জনতা, পথচারী ও এলাকাবাসীরা ভীড় করছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মামলা রুজুর প্রক্রিয়া চলমান তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামি সনাক্ত ও গ্রেপ্তার করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর