ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত Mr. Ramis Sen রবিবার (১৭মে) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি’র সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জোরপূর্বক নিজভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্টির সহয়তার জন্য স্বতঃস্ফুর্তভাবে মানবিক সহায়তা দেয়ার জন্য মন্ত্রী তুরস্কের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুসলিম উম্মার দুই দেশের ভ্রাতৃত্বসূলভ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
মন্ত্রী দুর্যোগের আগাম সংকেত, ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র, বজ্রনিরোধক প্রযুক্তি উদ্ভাবনসহ দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নে তুরস্কের আরও সহযোগিতা প্রত্যাশা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার ও জনগণের জন্য সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর