নির্বাচন ও গণভোটের জন্য বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এ নিয়ে কোনো চিন্তার প্রয়োজন নেই। তবে নির্বাচনের জন্য যে বাজেট নির্ধারণ করা হয়েছে, গণভোট এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় তা আরও বাড়বে। সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামেরা সরবরাহ করা হবে। তিনি বলেন, নির্বাচন ও গণভোট দুই দিন করা খুব কঠিন। এক দিনেই নির্বাচন ও গণভোট আয়োজন করাই ভালো, বিশ্বের অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে। এছাড়া সরকার ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর