
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন যে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন; তবে কোন রাজনৈতিক দল থেকে প্রার্থী হবেন তা এখনই প্রকাশ করতে চান না। তিনি বলেন, ‘নির্বাচন করব এটা নিশ্চিত, তবে কোন দল থেকে করব পরে জানানো হবে।’ নির্বাচনে অংশ নিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি না—এই প্রশ্নে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি এবং জানান যে পদত্যাগ সম্পর্কিত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই ঘোষণা করা হবে, এ বিষয়ে এখন কিছু বলা সম্ভব নয়। আজ বুধবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং সংবাদ সম্মেলনে তিনি তার দায়িত্বকালীন সময়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর