• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

সংবাদটি শেয়ার করুন....

নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন, কারণ সরকারের ব্যর্থতার কারণে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও কাঙ্ক্ষিত মাত্রায় উন্নত হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে তারা প্রত্যাশা করেন। সোমবার ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের কাছে যাচ্ছে এবং দেশের ভালো সব অর্জনের সঙ্গে বিএনপির নাম জড়িয়ে আছে। সংস্কার কার্যক্রম, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কৃতিত্ব বিএনপির বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, বর্তমানে যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে, সেগুলোর মধ্যেও বিএনপির সুস্পষ্ট অবদান রয়েছে এবং বিএনপি একটি দায়িত্বশীল ও গঠনমূলক রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাচ্ছে। ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে আন্তর্জাতিক রাজনীতি স্পষ্টভাবে জড়িত এবং দেশের সম্মানের প্রশ্ন এখানে রয়েছে। বাংলাদেশের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি দেশের মর্যাদাকে ক্ষুণ্ন করার শামিল। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে তারা একমত পোষণ করেন এবং একই সঙ্গে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দেন। ভারত প্রসঙ্গে তিনি বলেন, এক দেশের সঙ্গে অন্য দেশের পারস্পরিক সম্মান বজায় রেখে সব ধরনের দাবি আদায়ের চেষ্টা করা হবে এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় থাকলে বিরূপ মনোভাবও কমে আসবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...