ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক, পীরগঞ্জ বনবিট কর্মকর্তা মহসিন আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আলম, সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান এবং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষিত যুবক-যুবতীসহ বিপুলসংখ্যক তরুণ-তরুণী উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর