ফ্যামিলি কার্ড কার্যক্রমের বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল সদর উপজেলা বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী)।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন, সমন্বয় ও কার্যক্রমকে আরও গতিশীল করতে বরিশাল বিভাগীয় পর্যায়ে গঠিত সমন্বয় কমিটিতে তাকে সদস্য করা হয়েছে।
বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী) দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তার এ দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর