বঙ্গোপসাগরের প্রায় ৫০০ কিলোমিটার বিস্তৃত অঞ্চলে নোটাম জারি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ জানুয়ারি দিবাগত রাত ২টা থেকে ১৩ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত নির্দিষ্ট এই সময়ের জন্য নোটাম কার্যকর থাকবে। নোটাম বা নোটিস টু এয়ার মিশনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় বিমান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জানা যায়, বিশাখাপত্তনম অঞ্চল থেকে জারি করা এই নোটামের আওতায় দীর্ঘ প্রায় ৫০০ কিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, ওই সময়ের মধ্যে ভারতীয় নৌবাহিনী বঙ্গোপসাগরে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করতে পারে। এর আগেও গত ২৯ ডিসেম্বর ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে বঙ্গোপসাগরে পিনাকা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ভারত। একইসঙ্গে গত ২৩ ডিসেম্বর সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করা হয়। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সেদিন ডিআরডিও কালাম-৪ সিরিজের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও পরিচালনা করে, যার পাল্লা প্রায় ৩৫০০ কিলোমিটার।
সূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর