২০২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ আজই (রোববার) থেকে শিক্ষার্থীরা পড়তে পারবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ওয়েবসাইটে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক ও দাখিল স্তরের মোট ৬৪৭টি বইয়ের পিডিএফ সংস্করণ আপলোড করা হয়েছে। এই অনলাইন সংস্করণটি সরকারি ওয়েবসাইটে উপলব্ধ হওয়ায় শিক্ষার্থীরা নতুন বছরের শুরু হওয়ার আগেই বইগুলো অনলাইনে পড়তে পারবে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এই অনলাইন বই আপলোড কার্যক্রম উদ্বোধন করেন। বোর্ডের কর্মকর্তারা জানান, বইগুলো অনলাইনে আপলোড করা হয়েছে যাতে শিক্ষার্থীরা নতুন বই হাতে পাওয়ার আগেই পড়াশোনা শুরু করতে পারে।
এদিকে, প্রকৃত বইয়ের মুদ্রণও নিষ্ঠার সঙ্গে চলছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শতভাগ বই মুদ্রণ ও সরবরাহ হয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বইগুলোও সরবরাহের শেষ পর্যায়ে রয়েছে, যাতে ১ জানুয়ারি শিক্ষার্থীরা হাতেও বই পেতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর