বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পত্তি হওয়া ২০৬টি মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ধ্বংস করা আলামতের মধ্যে রয়েছে ১৭৫ কেজি গাঁজা, ৩ হাজার ৫০০ পিস ইয়াবা এবং চার বোতল বিদেশি মদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহেদুল ইসলাম, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আদালত সূত্রে জানা গেছে, নিষ্পত্তি হওয়া ২০৬টি মাদক মামলার জব্দকৃত আলামত হিসেবে এসব মাদকদ্রব্য সংরক্ষিত ছিল। আদালতের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর