বরিশালে হাম আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে চার মাস বয়সের আলী আজগর ও তিন মাস বয়সের মুয়াজ নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
এনিয়ে এখন পর্যন্ত বরিশাল বিভাগে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জন শিশুর। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য মতে, বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় ছয় হাজার শিশু। এরমধ্যে হাসপাতালগুলোতে এখনো চিকিৎসা নিচ্ছে দুইশ' অধিক শিশু।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তর থেকে জানানো হয়েছে , হামের টিকা কার্যক্রমে জোর দেওয়া হয়েছে । পাশাপাশি হাম আক্রান্তদের চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে সেদিকেও কঠোর নজরদারি রয়েছে ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর