বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরবাড়ি সরেজমিনে পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। সোমবার সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক সহায়তাও প্রদান করেন।
সরোয়ার বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও তিনি এ ধরনের যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর