ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অব:) এনডিসি,পিএসসি,বলেন, ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি(ডেসকো) গ্রাহক সেবার মান উন্নয়ন ও বৃদ্ধির লক্ষ্যে অনবরত কাজ করে যাচ্ছে। এছাড়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডেসকো সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে,
সেগুলো যথাযথ গুরুত্ব দিয়ে কাজ অব্যাহত আছে। তিনি বলেন, ডেসকো নিরবিচ্ছিন্নভাবে গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ পূর্বক যথাযথ দায়িত্ব পালন করছে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি এবং এ প্রচেষ্টাগুলো অব্যাহত রয়েছে।
গত রমজান মাস থেকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার ক্ষেত্রে গ্রাহকদের সাথে মত বিনিময় ও পরিদর্শন সহ বিভিন্ন কার্যক্রম চালু রেখেছি। ইতিমধ্যে এর যথেষ্ট সুফল পাওয়া গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বস্তিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সেবা প্রদানের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। সে আলোকে কুড়িল এবং ভাষানটে বস্তি শতভাগ প্রিপেইড মিটারের সেবার আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।
তিনি আরো জানান,বস্তি বাসীদের জীবন যাত্রার মান উন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ এবং গ্রাহক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কল সেন্টার আধুনিকায়ন, প্রতিনিয়ত ভিজিট ও তড়িৎ গতিতে সেবা প্রদান কর্মকাণ্ড চলমান আছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ডেসকোর কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে সকাল নয়টার ভিতরে উপস্থিতি থাকার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করছি। এছাড়াও সেবা প্রধানের ক্ষেত্রে লোড ডি:,লোড ম্যানেজমেন্ট, ফিডার স্থাপন এবং রাইট ওয়ে ক্লিনিং ইত্যাদি বিষয়গুলোর কার্যক্রম অব্যাহত। ডেসকোর আওতাভুক্ত ৬৫% গ্রাহক প্রিপেইড মিটারের আওতাভুক্ত হয়েছে।অন্যদিকে আমাদের সিস্টেম লস ৫.৫০%। যাহা শুরুতে ছিল ৪৭%। আমাদের এই অগ্রগতি সরকার,রাষ্ট্র ও গ্রাহকদের সাফল্য।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর