আজ ০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত 'বিএসআরএফ নাইট ২০২৬' অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিএসআরএফ সভাপতি মো. মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, বিএসআরএফ-এর সদস্যবৃন্দ, বিভিন্ন সাংবাদিক ফোরাম, সংগঠন এবং গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দসহ।
অনুষ্ঠানে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর