জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে সবচেয়ে ভয়াবহ প্রভাবের মুখোমুখি হতে হবে।
সোমবার রাজধানীর এক হোটেলে ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ চরম জলবায়ু ঝুঁকির সম্মুখীন হবে। উচ্চ তাপমাত্রা, মারাত্মক বন্যা, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি—এসবের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষি উৎপাদন, গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান। পারিবারিক পর্যায়েও ঝুঁকি বহুগুণ বাড়বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ জানান, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শক্তি, অবকাঠামো উন্নয়ন ও তথ্য সংগ্রহ অত্যন্ত ব্যয়সাপেক্ষ। জলবায়ু অভিযোজনে বাংলাদেশের অনেক নীতি থাকলেও তা বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে পাইলট প্রকল্প চালু আছে এবং বিভিন্ন বিভাগের সমন্বয়ে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর