আজ ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষ্যে দেশের সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শুভেচ্ছাবার্তায় প্রতিমন্ত্রী দেশের যে সকল সাংবাদিক, লেখক, আলোকচিত্রী এবং কলাকুশলী সাহসী ও বস্তুনিষ্ঠভাবে সাংবাদিকতা করছেন তাদের প্রশংসা করেন।
মন্ত্রী বলেন, গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি নির্মাণে এবং রাষ্ট্র গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অনস্বীকার্য। একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে, যা রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে।
প্রতিমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী।
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, সাংবাদিকরা দেশের স্বার্থ সমুন্নত রেখে তাঁদের লেখনী চালিয়ে যাবেন। বার্তায় তিনি সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর