আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব পেয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবিসি থেকে আল জাজিরা, রয়টার্স, এনডিটিভি, সিএনএন, দ্য গার্ডিয়ানসহ বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো এই খবরকে প্রধান শিরোনামে প্রকাশ করেছে। বিবিসি জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন এবং বিএনপির ঘোষণার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করে যে তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারা জানায়, তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন এবং বয়স ও শারীরিক জটিলতার কারণে একাধিক চিকিৎসা একসঙ্গে প্রয়োগ করা সম্ভব ছিল না। আল জাজিরা জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানী ঢাকার হাসপাতালে তার মৃত্যু হয়েছে এবং তার রাজনৈতিক নেতৃত্ব ও জাতীয় অনুপ্রেরণার ভূমিকা স্মরণ করে। রয়টার্স জানায়, দীর্ঘ কারাবাস ও গৃহবন্দিত্বের মধ্যেও তিনি দৃঢ় অবস্থানে ছিলেন এবং বিএনপি এখনও ব্যাপক সমর্থন ধরে রেখেছে। এনডিটিভি উল্লেখ করে, তিন দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত তার রাজনৈতিক জীবনের বড় অর্জন। সিএনএন, দ্য গার্ডিয়ান, ডনসহ পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোও গভীর গুরুত্ব দিয়ে তার মৃত্যু সংবাদ প্রকাশ করে এবং তার রাজনৈতিক ঐতিহ্য, সংগ্রাম ও অবদানের কথা তুলে ধরে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর