বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বেনাপোল বলফিল্ড ময়দান থেকে র্যালিটি শুরু হয়ে বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। এ সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে বেনাপোলের প্রধান সড়কগুলো। র্যালিতে অংশ নেওয়া ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে ছিল দৃঢ় আত্মবিশ্বাস ও উদ্দীপনা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালি চলাকালে অংশগ্রহণকারীদের কণ্ঠে উচ্চারিত হয় কবিতার পঙ্ক্তি— “জাহোল আঁধার পেরিয়ে এসেছে দিন বদলের বাঁক, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির ডাক।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা হয় ৬ ফেব্রুয়ারি ১৯৭৭ সালে। স্বাধীনতার পরবর্তী সময়ে শিক্ষাঙ্গনে নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শভিত্তিক ছাত্ররাজনীতির প্রয়োজনীয়তা থেকে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। ওই দিন সংগঠনটির নাম, লক্ষ্য ও সাংগঠনিক কাঠামো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মেধার বিকাশ এবং দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করাই ছিল সংগঠনটির প্রতিষ্ঠাকালীন মূল লক্ষ্য।
আয়োজকেরা জানান, ইসলামী আদর্শ, সততা ও মেধাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় থেকেই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে র্যালি শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে।
র্যালিটির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শার্শা উপজেলা শাখা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর