যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্য দুজন প্রতারণা মামলার আসামি। রোববার (১ নভেম্বর) রাত থেকে সোমবার (২ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। রাত ১২টা ১০ মিনিট থেকে শুরু হওয়া এসব অভিযানে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় নিজ নিজ বাড়ি ও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আওয়ামী লীগের চার সদস্য হলেন মো. শাওন হোসেন (২৭), মো. গোলাম হোসেন (৫৬), মো. নাজমুল ইসলাম (৪৩) ও মো. শাওন আলী (২৪)। এ ছাড়া প্রতারণা মামলায় মো. শামীম হোসেন (৩৭) ও মো. আব্দুল্লাহ (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে আজ সোমবার (২ নভেম্বর) তাঁদের পুলিশি পাহারায় বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর