পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল বাজার থেকে মিছিলটি শুরু হয়। বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বেনাপোল বন্দর এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিমের সভাপতিত্বে এবং বেনাপোল পৌর যুবদলের সদস্যসচিব রাহেনুজ্জামান দিপুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও ইমদাদুল হক ইমদাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘আপা আপা করিস না, আপা আর আসবে না’—এমন স্লোগানের মাধ্যমে তাঁরা রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে কেউ নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। দেশের শান্তি, স্থিতিশীলতা ও বেনাপোল বন্দরের নিরাপত্তা রক্ষায় যশোর জেলা, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবেন বলে জানান বক্তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর