নরসিংদীর বেলাব উপজেলায় অসচ্ছল, দুস্থ ও কর্মজীবী নারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঢেউটিন, সেলাই মেশিন ও মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বেলাব উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগী নারীদের হাতে এসব সহায়তা তুলে দেন।
এ সময় অসচ্ছল ও দুস্থ নারীদের পাশাপাশি কর্মজীবী নারীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।
সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ স্থানীয় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর