বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানমের সাথে আজ তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত Dr. Rüdiger Lotz সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের বিমান খাতের উন্নয়নে জার্মানির সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রদূত বর্তমান সরকারের সাথে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত Lotz বাংলাদেশে Airport Calibration Service প্রদানে জার্মান কোম্পানি Aerodata-এর আগ্রহের কথা উল্লেখ করেন। জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর