
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে—যুক্তরাষ্ট্রের এমন দাবির পর তার ‘জীবিত থাকার প্রমাণ’ দাবি করেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
তিনি জানান, প্রেসিডেন্ট মাদুরো কিংবা ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে ভেনেজুয়েলা সরকার এখনও নিশ্চিত নয়।
ডেলসি রদ্রিগেজ বলেন, সরকার উভয়েরই ‘তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ’ চেয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলাজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।
স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে জঘন্য আগ্রাসন’ হিসেবে আখ্যা দেন।
একইসঙ্গে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভেনেজুয়েলা ‘মাদুরোর নির্দেশনা’ অনুযায়ী চলছে এবং যোগ করেন, ‘তারা আমাদের ওপর আক্রমণ করেছে, কিন্তু আমাদের দমন করতে পারবে না।’
সূত্র : বিবিসি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর