
ইরান জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা চলছে না। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।
তিনি বলেন, "বর্তমানে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছি না। তবে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ওমানের সঙ্গে আমাদের আলোচনা চলছে।"
ইসমাইল বাকাইয়ের এ বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সংলাপ স্থগিত থাকলেও আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌ-চলাচল স্বাভাবিক রাখতে ইরান প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এ প্রণালীর নিরাপত্তা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর