
দেশের সামগ্রিক রফতানির লক্ষ্যমাত্রা ১০০ বিলিয়ন ডলার অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার জাতীয় বস্ত্র দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যদি খাত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত না হয় তাহলে বস্ত্রখাতে সমৃদ্ধি আসবে না। এছাড়া, এবার বাণিজ্য মেলায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ পাটের ব্যাগ বিক্রি করার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর