রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংলগ্ন হোটেল ও খাবার দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। অভিযানকালে নানা অনিয়ম ও নিরাপদ পরিবেশে খাবার তৈরি না করাসহ মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় সিলসিলাসহ পাচঁটি দোকানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়৷
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টা থেকে ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
কৃষি অনুষদের সামনের দোকানগুলো থেকে অভিযান শুরু হয়ে পরবর্তীতে সিলসিলা, চারু আড্ডা ও পরিবহন মার্কেট সহ ক্যাম্পাসের অন্যান্য স্থানের দোকানগুলো পরির্দশন করা হয়। অপরিচ্ছন্ন, স্বাস্থ্যবিধি মেনে না চলা , মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়সহ বিভিন্ন কারণে সতর্কতামূলক অর্থদণ্ড প্রদান করা হয়৷
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফজলে এলাহি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাকসু ও সাধারণ শিক্ষার্থীদের অনুরোধে এই বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানের দোকান গুলো পরিদর্শন করেছি এবং যেখানে সমস্যা দেখেছি তাদেরকে অর্থদণ্ডে দন্ডিত করেছি। দোকানিরা জানিয়েছেন পরবর্তীতে তারা কোনো ধরনের ভুল করবেন না এবং অধিক সচেতন থাকবেন।
তিনি আরও বলেন, আমরা তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এখন আমরা নিয়মিত ভাবে এমন কার্যক্রম পরিচালনা করবো।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ভ্যানের সাহায্যে খাওয়ারে গুণগত মান এবং পরিচ্ছন্নতার বিষয়ে পরীক্ষা চালানো হয়েছে বলেও জানান তিনি।
এসময় ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মচারী-কর্মকর্তা, রাকসুর সমাজ কল্যাণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিওয়াইবি রাবি শাখা, প্রক্টিয়াল বডিসহ অন্যান্য অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মােট পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সিলসিলাকে ৩০ হাজার, চারু আড্ডাকে ৭০০০ এবং বাকি তিনটায় ১১০০০ হাজার টাকা জরিমানা করা হয়৷
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর