লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শহরের কালেক্টরেট স্কুল রোডে মন্ত্রীর নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কার্যক্রম, সেবা প্রদান, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় কর্মকর্তারা মাঠ পর্যায়ের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করেন।
পানি সম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা পরিবার পরিকল্পনা সেবার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নাজমুল হাসান, সহকারী পরিচালক মাহবুব হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর