• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শুল্ক কমেছে, মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ আহমদ তৈয়্যব

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ১৯:১৮ অপরাহ্ণ
শুল্ক কমেছে, মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ আহমদ তৈয়্যব
সংবাদটি শেয়ার করুন....

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোয় বাজারে হ্যান্ডসেটের দাম নিশ্চিতভাবেই কমবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক) ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, যেহেতু আমদানি শুল্ক কমানো হয়েছে, তাই এর সরাসরি প্রভাব হিসেবে মোবাইলের দাম কমে আসবে। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ‘আইসিটি ও টেলিকম খাতের সংস্কারনামা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ফয়েজ আহমদ তৈয়্যব জানান, আমদানি শুল্ক নির্ধারণ সরাসরি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, তবুও খাতসংশ্লিষ্ট অংশীজন হিসেবে তারা মোবাইল আমদানি শুল্ক কমানোর বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। তিনি বলেন, নিজের সর্বোচ্চ উদ্যোগে এই শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং অন্য কোনো খাত যদি এমন সহনীয় পর্যায়ে শুল্ক নামাতে পারে, তাহলে সেটি প্রমাণ করে দেখানোরও চ্যালেঞ্জ দেন তিনি। সরকার গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইলের দাম রাখতে মুঠোফোন আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে, যা মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হয়। এনবিআরের হিসাব অনুযায়ী, শুল্ক কমার ফলে ৩০ হাজার টাকার বেশি দামের প্রতিটি আমদানিকৃত মোবাইল ফোনের দাম আনুমানিক সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত কমবে এবং ৩০ হাজার টাকার কম দামের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম গড়ে দেড় হাজার টাকা কমবে। ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, ৩০ হাজার টাকার নিচের অধিকাংশ মোবাইল ফোন দেশেই উৎপাদিত হয় এবং যারা আন্দোলনে যুক্ত তারা মূলত ৩০ হাজার টাকার বেশি দামের ফোন বিদেশ থেকে কেরিয়ার ও কন্টাক্টের মাধ্যমে নিয়ে আসেন; তাদের চাপ কমাতেই আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...