যশোর আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার, পেশাগত স্বার্থ এবং সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর