• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সমাজসেবী নাহিদ পারভিন রিপা সংরক্ষিত মহিলা আসনের এমপি পদপ্রার্থী

ঠাকুরগাঁও, প্রতিনিধি
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৩:৪৩ অপরাহ্ণ
সমাজসেবী নাহিদ পারভিন রিপা সংরক্ষিত মহিলা আসনের এমপি পদপ্রার্থী
সংবাদটি শেয়ার করুন....

সমাজসেবী ও রংপুর বিভাগীয় জয়িতা সম্মাননা প্রাপ্ত নাহিদ পারভিন রিপা, ঠাকুরগাঁও-৩ আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন। তিনি দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় পীরগঞ্জ ও রানীশংকৈল এলাকাবাসীর মধ্যে বেশ পরিচিত মুখ।

নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ, ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য ২০১৮ রংপুর বিভাগীয় জয়িতা হিসেবে স্বীকৃতি পান। রাজনীতির মাধ্যমে উন্নয়নমূলক কাজ আরও বিস্তৃত করতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও সমাজসেবামূলক কাজ আগামী দিনে এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।