আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলার সকল দপ্তর প্রধানের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই মন্তব্য করেন।
জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে চুয়াডাঙ্গায় এসে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং সার ও বিদ্যুৎ নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
বৈচিত্র্যের মাঝেই আমাদের ঐক্যের শক্তি নিহিত।”পাহাড় আর সমতলের অসাধারণ মেলবন্ধনই আমাদের জাতীয় সংস্কৃতির শিকড়।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে; এখন ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।
মন্ত্রী বলেন, বাংলার মানুষ বিশ্বের নানা প্রান্তে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি—ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড বিতরণ, খাল খননসহ উন্নয়ন কার্যক্রম—জনগণের কল্যাণেই বাস্তবায়িত হচ্ছে। নজরুল বর্ষ উপলক্ষে সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা ও জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, “লোকালয়ে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না।” তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, জেলার সকল দপ্তরের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে শনিবার রাতে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক লুৎফুন নাহার ফুলেল শুভেচ্ছা জানিয়ে মন্ত্রীকে স্বাগত জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর