সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে দোয়া-মাহফিল
জগলুল কবির নাসিরঃ অদ্য ০১-০১- ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার ঢাকা ওয়াসা ভবনস্থ বুড়িগঙ্গা হলে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন (রেজিঃ নং -ঢাকা ৩১৮৫) সিবিএ এবং ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে মাদার অব ডেমোক্রেসি, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন খতম ও দোয়ার মাধ্যমে সিবিএ'র সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সালাম বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সিবিএ'র সভাপতি আজিজুল আলম খান , সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন পাটোয়ারী এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ), প্রধান প্রকৌশলী, বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান রাজস্ব কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা সিবিএ'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সকল আঞ্চলিক নেতাকর্মীসহ ঢাকা ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর