প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
স্টার্টআপ ও এসএমইতে আমাদের ফোকাস সবচেয়ে বেশি – অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছন, স্টার্টআপ ও এসএমইতে আমাদের ফোকাস সবচেয়ে বেশি, কারণ এই লোকগুলোকে তুলে আনতে হবে।
ক্রিয়েটিভ ইকোনমিটা হচ্ছে আমাদের গ্রামে গঞ্জে যারা তাঁতি, কামার, কুমার ও আর্টিজেন্স আছে এবং যারা কুটির শিল্পের কাজ করে, এই লোকগুলো অর্থনীতির সুযোগ থেকে সবসময় বাইরে থাকে। এদের জীবনযাত্রার মানে কোনো পরিবর্তন হয়নি। যুগ যুগ ধরে তারা অবহেলিত। তাদের প্রোডাক্ট একটা জায়গায় নিয়ে যেতে হবে। এই জন্য আমরা তাদেরকে সব ধরনের ইনপুট সুবিধা, স্কিল ডেভেলপমেন্ট, ডিজাইন ডেভেলপমেন্ট, ব্র্যান্ডিং এবং মার্কেটিং প্লটফর্ম দিচ্ছি।
মন্ত্রী আজ ঢাকায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইকোনমিক রিপোর্টার ফোরামের সাথে প্রাক-বাজেট আলোচনায় একথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের যাতে অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয় সে লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে।
আমির খসরু বলেন, মহিলাদের ক্ষমতায়ন করাই ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য।
মন্ত্রী বলেন, জিডিপি প্রবৃদ্ধি করা একটা কঠিন কাজ। কারণ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য না হলে ট্যাক্স; জিডিপি বাড়বে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর