স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৩৪ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪৫ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৫৭ হাজার ৯০২ জন। অদ্যাবধি হাসপাতাল হতে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ৫৩ হাজার ৭২২ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগে কেউ মারা যায়নি। গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯০ জন এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪৯৮ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর