প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ

কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজনীয়তা অব্যাহতি দিতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে সরকারি কাজে দুই দেশের মধ্যে ভ্রমণ আরও সহজ হবে।
কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিতে বাংলাদেশ ও আজারবাইজান একটি ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তির আওতায় বাংলাদেশ ও আজারবাইজানের কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীরা নির্ধারিত ভিসা অব্যাহতি ব্যবস্থার অধীনে পরস্পরের দেশে ভ্রমণ করতে পারবেন।
এ চুক্তির ফলে দুই দেশের সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পাসপোর্টধারীদের ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর